মোবাইলে সিভি তৈরি | প্রফেশনাল সিভি তৈরির নিয়ম

 বর্তমান সময়ে চাকরি পাওয়ার জন্য একটি সুন্দর এবং প্রফেশনাল Resume খুবই গুরুত্বপূর্ণ। আগে Resume বানাতে অনেক সময় লাগতো এবং অনেকেই কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করতে পারতো না।

কিন্তু এখন ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই ফ্রি Online Resume বানানো যায়। কয়েক মিনিটের মধ্যেই আপনি একটি সুন্দর Resume তৈরি করে PDF আকারে ডাউনলোড করতে পারবেন।



এই আর্টিকেলে আমরা কিছু জনপ্রিয় এবং ফ্রি ওয়েবসাইটের কথা বলবো যেগুলো দিয়ে সহজে Resume তৈরি করা যায়।

Canva

Canva হলো একটি জনপ্রিয় ডিজাইন প্ল্যাটফর্ম যেখানে হাজার হাজার Resume Template পাওয়া যায়।

Canva এর সুবিধা:

  • ফ্রি Resume Template!
  • Drag & Drop করে সহজে ডিজাইন!
  • PDF ফাইল হিসেবে ডাউনলোড করা যায়!
  • মোবাইল ও কম্পিউটার দুটোতেই ব্যবহার করা যায়!

আপনি আপনার নাম, শিক্ষা, অভিজ্ঞতা এবং স্কিল যোগ করে কয়েক মিনিটেই Resume তৈরি করতে পারবেন।

Resume

Resume.com একটি সহজ এবং দ্রুত Resume তৈরির ওয়েবসাইট।

এই ওয়েবসাইটের সুবিধা:

  • সম্পূর্ণ ফ্রি Resume Builder
  • সহজ ফরম পূরণ করে Resume তৈরি
  • PDF ডাউনলোড সুবিধা
  • নতুনদের জন্য খুব সহজ

যারা প্রথমবার Resume বানাচ্ছেন তাদের জন্য এটি খুব ভালো একটি অপশন।

Zety

Zety একটি প্রফেশনাল Resume Builder ওয়েবসাইট যেখানে আধুনিক ডিজাইনের অনেক Template পাওয়া যায়।

Zety এর সুবিধা:

  • Professional Resume Template
  • Step-by-step Resume তৈরি করার গাইড
  • আধুনিক ডিজাইন

এটি বিশেষ করে যারা কর্পোরেট চাকরি করতে চান তাদের জন্য উপকারী।

ভালো Resume বানানোর কিছু টিপস

একটি ভালো Resume বানানোর সময় কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।

✔ Resume খুব বেশি বড় করবেন না

✔ গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে লিখবেন

✔ বানান ভুল যেন না থাকে

✔ আপনার স্কিল ও অভিজ্ঞতা পরিষ্কারভাবে লিখবেন

এই বিষয়গুলো ঠিক থাকলে আপনার Resume অনেক বেশি প্রফেশনাল দেখাবে।


শেষ কথা

বর্তমান ডিজিটাল যুগে Online Resume Builder ব্যবহার করে খুব সহজেই একটি সুন্দর Resume তৈরি করা যায়।

উপরের ওয়েবসাইটগুলো ব্যবহার করে আপনি কয়েক মিনিটের মধ্যেই নিজের জন্য একটি প্রফেশনাল Resume বানাতে পারবেন এবং চাকরির জন্য আবেদন করতে পারবেন।নিয়মিত এমন দরকারি তথ্য ও টিপস পেতে ভিজিট করুন Ekajbd.com


Previous Post